

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে নতুন সদস্যদের আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান, দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম মিঠু এবং দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকা সদর উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলামকে আইডি কার্ড প্রদান করেন।আইডি কার্ড প্রদানের মাধ্যমে নবনিযুক্ত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।এসময় প্রেসক্লাব সভাপতি রানা ইস্কান্দার রহমান নবীন সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মোহাম্মদ মমতাজুর রহমান বাবু, মোঃ নুর আলম,৯ নং ওয়ার্ডের সাবেক মোঃ নসিবর মেম্বার, মোঃ বাবলু মিয়া, মোঃ শানু মন্ডল, হিরু মিয়া, মোঃ আব্দুল মান্নান, অনুষ্ঠানে জেলা মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন










