

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
বগুড়া জেলার ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী জান্নাতুল বাকী কবরস্থান এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছেন সাবিনা। তিনি এতিমখানার পরিচালক দাদা হুজুরের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই অনুদান এতিম শিশুদের শিক্ষা ও ভরণপোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবিনার এই মানবিক উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এতিমখানার পরিচালক দাদা হুজুর বলেন, এমন সহায়তা আমাদের এতিম বাচ্চাদের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের অন্যরাও যদি এগিয়ে আসে তবে এই শিশুরা আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। সাবিনা বলেন, এতিমখানার শিশুদের মুখে হাসি দেখতে পারলেই আমি স্বস্তি পাই। আমার এই সামান্য অনুদান যদি তাদের একটু উপকারে আসে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। সবাইকে অনুরোধ, যার যতটুকু সামর্থ্য আছে, এই অসহায় শিশুদের পাশে দাঁড়ান।










