

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় যুবদলের ঝমকালো আয়োজনে, জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আশা সকল নেতা কর্মীদের উপস্থিতিতে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাইমচর উপজেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক মান্নান আখনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী,এবং হারুনুর রশিদ গাজী, খোরশেদ কোতোয়াল, আবু তাহের সরদার, আক্তার হোসেন হাওলাদার এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত, বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ওলামা দল মহিলা দল সহ বিএনপি’র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ জনগন উপস্থিত ছিলেন। এ সময় সকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল শেষে ধানের শিষে ভোট চেয়ে গণসংযোগ করেন।










