অভিযান

যশোর সদরে বিজিবি অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার।

ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ ১ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার জীবন হালদারের ছেলে উত্তম হালদার (৩৯)।শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ১টি মোবাইলসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে।গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় উক্ত মদের বোতল পাওয়া যায়। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button