

নিজস্ব প্রতিবেদক মিন্টু শেখঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে অবস্থিত হোগলাকান্দি-চকবন দোলা গ্রাম বাসীর এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করেন। চমৎকার রোদ্রজ্জ্বল বিকেলে নদীর দুই পাড়ে মানুষের ঢল নেমেছিল। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী প্রবীণরা- সবাই যেন হারিয়ে গিয়েছিল উৎসবের আনন্দে।প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন উপজেলা থেকে আগত বাহারি নামের বাইচের নৌকা নিজেদের সেরাটা দেখাতে মরিয়া ছিল। বৈঠার তালে তালে শোনা যাচ্ছিল আবহমানন গ্রাম বাংলার গান আর ঢোলের তালে তালে মাঝিদের উদ্দীপনামূলক গান। দর্শকরা উৎসাহ দিতে দিতে নদীর তীরে নাচে-গানে মেতে উঠেছিল।প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে উক্ত নৌকো বাইচে আরো উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুৃুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এডিটর সালাহউদ্দীন রাজ্জাক উপস্থিত ছিলেন। উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।উৎসবকে ঘিরে আশপাশের এলাকায় মেলা বসে যায়। স্থানীয় পিঠা, খেলনা, বাঁশির সুর আর নানা রকম দোকানপাট যেন আরও বাড়িয়ে দিয়েছিল আনন্দের জুয়ার। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছিল এক মিলনমেলা।










