সাতক্ষীরা

সাতক্ষীরা পুলিশ লাইন্সে সমাপনী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
শুক্রবার ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার, সাতক্ষীরা এবং মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সাতক্ষীরা আয়োজনে সমাপনী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌‌ডাঃ রোকেয়া আখতার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরা অনুষ্ঠানে বিভিন্ন জেলার গুণী শিল্পীবৃন্দ গান, নৃত্য, গম্ভীরা ও কৌতুক সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রানবন্ত করে রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল মোঃ হাফিজুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button