যশোর

যশোর সদর রাজারহাট মোড়ে সিআইডির উপর মাদক ব্যবসায়ীদের হামলা।

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের রাজারহাট মোড়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে সিআইডি যশোর জোনের একটি টিম। হামলায় শহীদুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দেয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে।তথ্য মিলেছে, গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিআইডি যশোর জোনের একটি টিম মাদকের বড় চালান সংক্রান্ত গোপন খবরে অভিযান চালায়। কয়েকজন অফিসার এবং কয়েকজনের কনস্টেবল ওই অভিযান নেতৃত্বে ছিলেন। রাজারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের কয়েকটি ডেরায় অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা উল্টো ধাওয়া করে সিআইডির টিমকে। এ সময় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনায় সিআইডির একজন সাব ইন্সপেক্টর থানায় মামলা করেছেন। সিআইডি পুলিশের উপর এই হামলার ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। ঘটনায় জড়িত মাদক কারবারি আটকের জন্য থানা পুলিশের কয়েকটি টিম ও সিআইডি পুলিশ রাজারহাট এলাকায় এখনো অভিযান অব্যাহত রেখেছে। সিআইডির ইন্সপেক্টর তুষার জানিয়েছেন, তিনি বাইরে রয়েছেন তবে মাদক কারবারীদের হামলা ও অপতৎপরতার ব্যাপারে তিনি জানতে পেরেছেন। বিষয়টি সিনিয়র অফিসারদেরও নলেজে রয়েছে। এ ব্যাপারে আইনগতভাবে এগোনো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button