যশোর

যশোরের পালবাড়ির মোড় থেকে ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ৪ জন।

ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মণিরামপুর উপজেলার ইত্তা পশ্চিমপাড়ার লাল ভট্টাচার্যের ছেলে প্রদীপ কুমার ভট্টাচার্য, কেশবপুর উপজেলার মধ্যকুল খান পাড়ার মৃত আবুল খানের ছেলে রাসেল খান , মণিরামপুরের মৃত আতিয়ার মোল্লার ছেলে জাহিদ হাসান, শ্যামনগর গ্রামের জামির গাজীর ছেলে শিমুল হোসেন। ডিবি জানায়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে পালবাড়ি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে এই ৪ মাদক ব্যবসায়ীকে ১৫০০/ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button