

কল্পনা খাতুনঃ
বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ খালিদ হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খালিদ বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের ইসাহক আলীর ছেলে। যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী বিজিবি চেকপোস্টের নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ জাল টাকা বেনাপোল থেকে যশোরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্টে তল্লাশি বাড়ানো হয়। এসময় সকাল সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১০০০ হাজার টাকার ৯২০টি জাল টাকা জব্দ করা হয় এবং ওই কিশোরকে আটক করা হয়। এছাড়া আটক কিশোরের নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।










