বান্দরবান

লামার সরই আমতলী সিসির নবনির্মিত ভবন উদ্বোধন।

মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামার সরই ইউনিয়নের আমতলী কমিউনিটি ক্লিনিক (সিসির) নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।সেমবার (২৫ আগষ্ট) সকালে বর্ণিত ইউনিয়নের প্রান্তিক জনপদের মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ বর্ধিত ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। এসময় ডাঃ ফরহাদ হোসেন মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও সরই ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ,পঃ পঃ বিভাগের সংশ্লিষ্ট এফপিআই আজাদ, সিএইচসিপি, কর্মচারী ও কমিউনিটি গ্রুপ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রানবন্ত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button