

মোঃ রাসেল সবুজ ভোলাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম কায়কোবাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির মুন্সী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কায়কোবাদ বাদলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম ফরিদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে নারী ভোটারদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জনগণের সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।তিনি আরও বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের একটি শক্তিশালী অংশ। তাদের সচেতন অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই প্রতিটি নারী ভোটারকে নিজের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি অন্যদেরও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির বলেন, বিএনপি সবসময় নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে আসছে। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করা হবে। তিনি নারী ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটাররা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।বৈঠক শেষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয়।আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের উঠান বৈঠক ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।








