

নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের সায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া ৭ ওয়ার্ডে সংবাদ সংগ্রহের সময় সিনিয়র সাংবাদিক রাসেল মাহমুদ কে আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী শহিদ চৌকিদার দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,সেই সাথে সাংবাদিকের উপর হামলা কারী সন্ত্রাসী শহিদ কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।










