

চট্টগ্রাম প্রতিনিধিঃ
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার সুদক্ষ চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আফতাবের দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ ইমামুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ইং ০৫/০৭/২০২৫ তারিখ রাত ২২:৪০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী রাহাত ইব্রাহিম (২৫), পিতা-মৃত শাহ আলম, মাতা-রোকেয়া বেগম, সাং-ফতেপুর, ইদ্রিস হাওলাদারের বাড়ী, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-কাপ্তাই প্রজেক্ট, কাঠালতলী, ৪নং সরকারী কোয়ার্টাস, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটিকে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-০৬/০৭/২০২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর সারণির ১০(ক) রুজু করা হয়েছে।










