দেশজুড়ে

মানিকগঞ্জ ঘিওরে মহিদুর শাহ্ পাগলের তৃতীয় বাৎসরিক ওরস সম্পন্ন।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শাহ্ সুফি ফকির হযরত খাজা মহিদুর শাহ্ পাগলের তৃতীয় বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) শুরু হয়ে ওরস চলছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত। ঘিওর উপজেলার ঘিওর উত্তরপাড়া মায়া ভান্ডার শরীফে এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে ওরস শরীফে বিশাল মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের অংশগ্রহণ করতে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা না হয় এজন্য দরবার শরীফের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা হয়েছিলো। ওরস উদযাপন কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে বাউল বিচার গান।ওরসকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান পাট। দোকানিরা বসেছে হরেক রকমের পসরা নিয়ে। বাড়িতে বাড়িতে এসেছে মেয়ে জামাই। যেন মিলন মেলায় পরিনত হয়েছে পুরো এলাকাজুরে।

এই বিভাগের আরও খবর

Back to top button