

অনুসন্ধান প্রতিবেদনঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোয়ালা গ্রামে অবৈধ কারখানা স্থাপন করে কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি চলছে। হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য। এই অবৈধ কয়লা তৈরির কারখানা মালিক উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামের মোঃ আলমগীর শেখ। গত (২৫ জুন) বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় চারদিকে বাঁশের চাটাই ও টিন দিয়ে ঘেরাও করা বাউন্ডারির মধ্যে ৮ টি মাটির চুল্লী করে বিভিন্ন গাছ নামমাত্র মূল্যে ক্রয় করে এনে চুল্লীতে জ্বালিয়ে কয়লা তৈরি করছে। উজাড় হচ্ছে বন,নিধন হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। চুল্লী থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, বিলের মাছ নিধন হচ্ছে। এ ছাড়া আশপাশের এলাকার মানুষ শ্বাস কষ্ট, কাশিসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে।স্থানীয় ব্যক্তিরা বলেন,এরআগে আলমগীর এখানে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করতো, পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন্ধ করে বর্তমানে কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছেন। এ কারখানা মালিক আলমগীর হোসেন এর নিকট কারখানার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছেকিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাগজপত্র বা অনুমতি নেই, তবে নিউজ করলে করতে পারেন সমস্যা নেই সবাইকে ম্যানেজ করেই কারখানা চালাই।এলাকার সচেতন মহল অতি দ্রুত অবৈধ কয়লা তৈরির কারখানাটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করতে গোপালগঞ্জ জেলা প্রশাসক, সদর উপজেলা প্রশাসন, জেলা পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জের সুদৃষ্টি কামনা করছের।










