যশোর

যশোরে মাদক রুখতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত।

ইব্রাহিম হোসেন যশোরঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) যশোরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, বলেন মাদক ক্ষতিকর, এতে কোনো উপকার নেই। মাদক জীবনী শক্তিকে ধ্বংস করে। এই মাদক থেকে জীবন, সমাজ ও রাষ্ট্রকে রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী ও ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন ও তথ্য উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা যুবক। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, ডেপুটি সিভিল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন-গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

Back to top button