যশোর

অভয়নগরে হাসান নামে এক প্রবাসীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোরঃ
যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নাউলী এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, রোববার সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তাঁর ঘেরপাড়ে হাসানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। এলাকাবাসী পুলিশকে জানালে পরে তারা মরদেহ উদ্ধার করে।নিহতের বড় ভাই মুন্না শেখ জানান, ৮ বছর কুয়েতে ছিলেন হাসান। দীর্ঘ প্রবাস জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফেরেন তিনি। বিয়ে করেন দুই মাস আগে। মুন্না আরও জানান, প্রতিদিনের মতো গতকালও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button