অভিযোগ

রাতের অন্ধকারে মাছের ঝিল থেকে মাছ নিধনের অভিযোগ।

মোঃ হোসেন গাজীঃ
চান্দ্রা ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী খান এর স্বত্বাধিকারী মোঃ বিল্লাল খান দীর্ঘদিন মৎস্য চাষের সাথে জড়িত। তিনি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য চাষ করে আসছেন। পাশাপাশি তিনি মাছের বিভিন্ন জাতের রেনু পোনা উৎপাদন করে থাকেন। তার উৎপাদিত রেনু ফোনা ও মাছ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। কিন্তু কিছু অসাধু লোকের কারণে তার পুকুরে চাষকৃত মাছ রাতের আঁধারে নিধন করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে চান্দ্রা ইউনিয়নের জব্বরঢালি সংলগ্ন মাছের ঝিলে জাল দিয়ে মাছ আহরণের সময় দেখতে পান। এ সময় দেখা যায় কোন এক অসাধু ব্যক্তি বরশি দিয়ে মাছ আহরণ করার সময় বড়শি ছিড়ে মাছের মুখে আটকে থাকতে দেখতে পান। বড় সাইজের প্রায় আড়াই কেজি ওজনের একটি পাঙ্গাস মাছের মুখে তিনটি বঁড়শি আটকে থাকার দৃশ্য চোখে পড়ে। এসময় তিনি বিষয়টি স্থানীয়দের নজরে আনেন। মোঃ বিল্লাল হোসেন খান তিনি অভিযোগ করে বলেন আমার এই ঝিলে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা বঁড়শি দিয়ে গোপনে মাছ আহরণ করে নিয়ে যায়। এতে করে আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাই আমি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি।

এই বিভাগের আরও খবর

Back to top button