চট্টগ্রাম

রাউজান হাইওয়ে সড়কে যানজট মুক্ত করতে দিনরাত অভিযান চলমান।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের রাউজান হাইওয়ে মহাসড়কে যানজট মুক্ত করতে রাউজান হাইওয়ে থানা এলাকায় মহাসড়ক গত কোরবানির পশুর হাট কে যানজট ও চান্দাঁবাজি মুক্ত করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন রাউজান হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি জনাব মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া। এ সময় তিনি ইজারাদারদের সাথে কথা বলে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করে ছিলেন রাউজান হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান ভুঁইয়ার বিষয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী ও জনগণের বক্তব্য অনুযায়ী জানতে পারি এইবার কোরবানির পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন রাউজান হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান ভুঁইয়ার নেতৃত্বে রাউজান হাইওয়ে পুলিশ।শুধু তাই নয় তিনি রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করার পর থেকে হাইওয়ে সড়কের যানজট ও চান্দাঁবাজ মুক্ত করে মানুষের মুখের হাসি নিশ্চিত করেছেন এই ছাড়া ও সিএনজি সহ তিন ও দুই চাকার অবৈধ গাড়ি হাইওয়ে সড়কে উঠতে না দিয়ে যানজট ও দুর্ঘটনা মুক্ত হাইওয়ে সড়ক হিসেবে গড়ে তুলতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এই বারের কোরবানি পশুর হাটে ক্রেতা, বিক্রেতা এবং ইজারাদারদের হাটের শৃঙ্খলা এবং পশু পরিবহনের ক্ষেত্রে মহাসড়কের নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে একজন সুদক্ষ চৌকষ পুলিশ অফিসার হিসেবে নিজের সুনামের পাশাপাশি হাইওয়ে পুলিশের সুনাম অর্জন করেছেন। হাইওয়ে সড়কের কোথাও কোন সমস্যায় পড়লে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগের অনুরোধ জানান ওসি মনিরুজ্জামান ভুঁইয়া। দূরদূরান্ত থেকে গরুর খামারিরা এবং কৃষক গবাদি পশু বিক্রি করার জন্য বিভিন্ন হাটে নিয়ে আসে নিশ্চিতে ক্রেতা এবং বিক্রেতারা তার কাছে মহাসড়কে এবং হাটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button