

নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন বিএনপির ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে যশোর জেলা বিএনপি। আজবুধবার (২৫ জুন) দলটির যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন-দেয়াড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন উদ্দীন ও দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন । প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ৩ নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।










