

এস এম রফিক রিপোর্টারঃ
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ময়লা কামালসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ সোমবার গভীর রাতে মিরপুর ১২ নং মোল্লা মসজিদ পাশে থেকে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- কামাল হোসেন ওরফে ময়লা কামাল, তাইজুল ইসলাম রায়হান, সঞ্জিত কুমার মিত্র ও লোকমান হোসেন মোল্লা। এই বিষয়ে জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো জানান পল্লবী থানার ওসি মোঃ সফিউল আলম জানান দীর্ঘদিন যাবত তাদের গ্রেপ্তারের জন্য পল্লবী থানা পুলিশ কাজ করছে গোপন সূত্রে ভিত্তিতে তাদের সন্ধান পাওয়ার পরে পুলিশ ছুটে যান ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয় এর মধ্যে কামাল হোসেন ওরফে ময়লা কামাল দুয়ারিপাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি, তাইজুল ইসলাম রায়হান দুয়ারিপাড়া ইউনিট আওয়ামী লীগের সদস্য, সঞ্জিত কুমার মিত্র প্রচার ও প্রকাশনা সম্পাদক দুয়ারিপাড়া ইউনিট আওয়ামী লীগ, লোকমান হোসেন মোল্লা সদস্য দুয়ারিপাড়া ইউনিট আওয়ামী লীগ।










