ঠাকুরগাঁও

৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাউল বিতরণ।

মোঃ নুরনবী,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাউল বিতরণ করেন উপজেলা প্রশাসন।বুধবার ২৮/৬/২০২৫ইং সকাল ৮:০০ঘটিকা থেকে
সারাদিন হতদরিদ্র মোট দুই হাজার পরিবারের এই চাউল বিতরণ চলে ইউনিয়নের ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাবদ্দিন চাবির সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার বিজিএফের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ নাজমুল হুদা ইউনিয়ন পরিষদের অতিরিক্ত প্রশাসনিক কমকর্তা শ্রী বৈদ্য নাথ গোস্বামী হিসাব সহকারী কম্পিউটার কাম অপারেটর মোঃ এমদাদুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্যগণ উপস্থিত থেকে হতদরিদ্রের ভিজিএফের চাউল বিতরণ করেন। স্থানীয় প্রশাসন জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button