বগুড়া

বগুড়া নন্দীগ্রামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (০৫ই ফেব্রুয়ারি) বিকালে নন্দীগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর কমিটির ওয়ার্ড নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল ও পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানীর নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। আব্দুর রউফ রুবেল বলেন কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করছি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এদিন আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে পৌর সদর এলাকা প্রদক্ষিণ করে। লিফলেট বিতরণ সময়ে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা এমএ হান্নান, জি আর সৈকত উদ্দিন, কামরুল হাসান, গোলাম রাব্বানী গোলাপ, পারভেজ হাসান, হারুনুর রশিদ, সামিউর রহমান তুষার, গোলাপ, আলমগীর হোসেন, কামাল, রুবেল, জসিম উদদীন, কামরুজ্জামান সোহেল, আব্দুল মমিন, নাইম, নবীন (প্রমূখ)।

এই বিভাগের আরও খবর

Back to top button