

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার উপজেলার
পুটিবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিএম সিকদার পাড়ায় রেজাউল করিম নামে এক সিএনজি চালকের বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আগুনে পুড়ে বাড়ি ঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে আজ একটি পরিবার রাস্তায় নেমেছে। স্থানীয় জনসাধারণের বক্তব্য জানাযায় এই পরিবারটি কিছুই বের করতে পারেনি আগুন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বর্তমানে সব হারিয়ে ছোট-ছোট বাচ্চাদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে অসহায় পরিবারটিকে। রাতে কি খাবে, বাচ্চাদের নিয়ে কোথায় যাবে এমন দুশ্চিন্তায় দেখা যাচ্ছে তাদের। অসহায় পরিবারটির পাশে দাড়াঁনোর জন্য উপজেলা প্রশাসন ও লোহাগাড়া উপজেলার বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল।










