রাজনীতি

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের প্রস্তুতি মূলক সভা।

মোঃ হোসেন গাজীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ধানের শীষের বাহক চাঁদপুর ৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আগামী ২২ জানুয়ারি আগমন ও ইউনিয়ন নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত করার লক্ষ্য চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ই’ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় ঈদগাঁ বাজার দলীয় কার্যালয়ের সামনের এক প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী ঢালী। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ চাঁন মিয়া চৌকিদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন সাগর, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল গাজীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সোহেল মৃধা, মহিউদ্দিন রুবেল, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাঝি, সাধারন সম্পাদক নাছির শেখ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাচ্চু সরদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মনির হোসেন সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত সভা শেষে অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মোঃ কামাল হোসেন ঢালী দায়িত্ব ও দল থেকে বহিষ্কার হয়ে বিএনপিতে যোগদান করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button