অপরাধ

প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ পুলিশের উপর হামলা।

এস এম রফিক ঢাকাঃ
রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের উপর হামলা এবং থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। রূপনগর থানা পুলিশের নিয়ন্ত্রণহীনতায় শেষ পর্যঢাকাঃন্ত সেনাবাহিনীর সহযোগিতা নিতে বাধ্য হয় প্রশাসন। ঘটনায় প্রেমিক-প্রেমিকা সহ চারজনকে আটক করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে ১৪ /৪/২৫ এপ্রিল প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রূপনগরের ১২ নম্বর রোডে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রেমিক এক সমন্বয়ক জোরপূর্বক প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। বাধা পেয়ে প্রেমিকা তার পরিচিত অন্যান্য সমন্বয়কদের বিষয়টি জানালে তারা প্রেমিকের উপর চড়াও হয় এবং প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করে।
সংঘর্ষের খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত ছাত্র সমন্বয়করা পুলিশকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ শুরু করে। একই সময় ঐ পথ দিয়ে যাওয়া রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিম পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ছাত্ররা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। কিছুক্ষণ পর আরও লোকজন লাঠিসোটা নিয়ে এসে শামিমকে মারধর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেয়। সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রেমিক-প্রেমিকা সহ চারজনকে আটক করে রূপনগর থানায় হস্তান্তর করে। তবে ঘটনার এখানেই অবসান হয়নি। রাত সাড়ে ১১টার দিকে রূপনগর থানা চত্বরে আবারও শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে ছাত্রদের তীব্র সংঘর্ষে থানা চত্বর উত্তপ্ত হয়ে উঠে। ছাত্ররা থানার প্রধান ফটকে টানাহেঁচড়া করে তা ভাঙার চেষ্টা চালায়। ঘটনার সূত্রপাত হলেও মামলা দায়েরের ক্ষেত্রে উল্টো দৃশ্যপট সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা মামলা দায়েরের প্রস্তুতি নিলেও ছাত্র পক্ষই থানায় বাদী হয়ে মামলা করবে বলে ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় রাজধানীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, বিষয়টি দ্রুত সমাধান না হলে তা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।

এই বিভাগের আরও খবর

Back to top button