অপরাধ

হাইমচরে অটো গাড়ী চুরিচোর শনাক্ত করায় দুই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা ২নং উত্তর আলগী ইউনিয়নে অটো গাড়ী চুরি ও প্রায়ই ব্যাটারী চার্যার চুরি করে নিয় যায় চোর চক্র। এ ঘটনায় একই পরিবারের মনোয়ারা বেগম (৪৫), রাবেয়া বেগম (৩০), মহসিন নামের একজন কে’ গাজীর বাজার তিন রাস্তার মোড়ে স্থানীয় সোহাগ বরকন্দাজ,সুমন মিজি, সুজন গাজী তাদের হাতে থাকা দা, চা’পাডি দিয়ে তাদের কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পেলে যায় বলে স্থানীয়রা জানান। ঘটনাটি ঘটে ২ ই’ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায়-গাজীর বাজার তিন রাস্তার মোড়ে। এই বিষয়ে আহতরা জানান-তাজু বরকন্দাজের ছেলে সোহাগ বরকন্দাজ, ইব্রাহিম মিজির ছেলে সুমন মিজি, রাজ্জাক গাজীর ছেলে সুজন গাজী সহ তারা একদল সন্ত্রাসী ও চোর চক্র আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
রক্তাক্ত মনোয়ারা বেগম (৪৫), রাবেয়া বেগম (৩০) তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের জখমের অবস্থা দেখে চিকিৎসকগন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী মহসিন বলেন-সোহাগ,সুজন, সুমন সহ এরা চোর চক্র। এই এলাকায় বহু কিছু চুরি হয়েছে। আমাদের অটো চুরি করে নিয়ে গেছে এই চোর চক্ররা। এবং গাড়ীর ব্যয়টারী, চার্যার ও নিয়ে যায়। ঘটনার দিন সোহাগ, সুজন, সুমন তারা অটো গাড়ী চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখে, এই চোর শনাক্ত এবং প্রতিবাদ করায় আমাদের পরিবারের উপর হামলা করেন এবং আমাদের ঘর বাড়ি ভাংচুর করে। আমরা এর যথাযোগ্য বিচার প্রার্থনা করছি। এই বিষয়ে হামলাকারীর বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

এই বিভাগের আরও খবর

Back to top button