চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দূর্ঘটনায় নিহত ৮জন।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির বাসের সঙ্গে দুটি মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৮জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। ২ এপ্রিল (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টিম এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আজ ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমুখী মুখোমুখি দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে থেকে ৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button