চাঁদপুর

হাইমচরে জনকল্যাণ সমিতি ঢাকা এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত।

মোঃ হোসেন গাজীঃ
ঢাকাস্থ হাইমচর উপজেলার সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা (নিবন্ধন নং- ঢ- ০৯৯৬৭) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। সমিতির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রাজীব এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এজেডএম আজিজুর রহমানের সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ ড. মো: শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মো: মাহবুব উল আলম, সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, সহ সভাপতি আবদুল আউয়াল, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুল মালেক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহিম ও সহ সভাপতি মোখলেছুর রহমান পাটোয়ারী। আরও বক্তব্য রাখেন জিয়াউিদ্দন বাবলু, নুরুল ইসলাম, আশুতোষ দাস দেওয়ান, আহমেদ আলী। সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন অফিস সম্পাদক আমিন মিয়া ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রাজীব। সভাপতি এজেডএম আজিজুর রহমানের বক্তব্য ও ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button