গাইবান্ধা

হাইকোর্টের মামলা ও নির্দেশনা উপেক্ষা করে খাদ্য বান্ধব টিলার নিয়োগের পায়তারা।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নতুন করে খাদ্য বান্ধক কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন করে ডিলার নিয়োগ এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছি ভুক্তভোগ ডিয়ার গন। এ বিষয়ে ২৪ সালের প্রজ্ঞাপন ও পরিপত্রের বিরুদ্ধে অমান্য হাইকোর্টে মামলা দায়ের করেন
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গণ। আদালত নতুন করে ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত এর জন্য রুল নিশি জারি করেন। ১৫ই ফেব্রুয়ারি মামলার নথি পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুজ্জামান বিষয়টি নিয়ে বারবার উপজেলা নির্বাহী অফিসার কে আলোকপাত করলেও তিনি(উপজেলা নির্বাহী অফিসার) মামলার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বিকাল ৪ টার পর খাদ্য নিয়ন্ত্রক কে উকিলের মতামতের জন্য চিঠি পাঠাতে বলেন। সেই সঙ্গে তিনি ২৫/০ ২/ ২০২৫ ইং রোজ মঙ্গলবার ডিলার নিয়োগের মিটিং করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশনা দেন। তিনি বলেন ডিলার নিয়োগ দেওয়া হোক পরে কি হবে তা দেখা হবে। বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন কার্যক্রম গ্রহণ করা/সিদ্ধান্ত নেওয়া আইন এবং আদালত অবমাননার শামিল বলে মনে করেন বিজ্ঞ আইনজীবী গন। কয়েকজন ডিলার এই প্রতিনিধিকে জানিয়েছেন তাদের খাদ্য বান্ধব লাইসেন্স এর মেয়াদ আগামী জুন মাস ২০২৫ ইং পর্যন্ত বহাল রয়েছে এবং সুষ্ঠু ও সন্তোষজনকভাবে খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা এও দাবি করেন মামলা বিচারাধীন ও চলমান থাকা অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলায় কিভাবে ডিলার নিয়োগ হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ডিলার গণ
ও সচেতন মহল দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button