বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী নেতাকর্মী গ্রেফতার।

মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
অপারেশন’ডেভিল হান্টে’ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং মার্মা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। তিনি নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মগা অং মার্মা”র ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুচো মং মার্মা বিগত আওয়ামীলীগ সরকার আমলে একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আরেকটি বিস্ফোরক মামলা হয় তার বিরুদ্ধে। সে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সে তালিকাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। অপরেশন ডেভিল হান্ট এর অভিযানে তাকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবারে সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button