

মোঃ হোসেন গাজীঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন,লেখাপড়া পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারিরীক গঠনে সহয়ক ভূমিকা পালন করবে। খেলাধুলার মান উন্নয়নের উপজেলা থেকে খেলার সামগ্রী বিতরন করা হবে। লেখাপড়া মান উন্নয়নের নিয়মিত খেলাধুলা চর্চা চালিয়ে যেতে হবে। ১০ ও ১১ ফেব্রুয়ারী সোমবার, মঙ্গলবার হাইমচর উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাজাপ্তী রহমনী মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সৈয়দ আহমেদ পাটওয়ারীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমির সুপার ভাইজার আহসানুল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জমি দাতা মোহাম্মদ আলী গাজী, সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান পাটওয়ারী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ গাজী, যুগ্ম আহ্বায়ক সরদার আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, হান্নান গাজী, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, শিক্ষক লক্ষ্মণ সরকার, ইব্রাহিম হোসেন, নবীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মনির হোসেন ভূইয়া, সাংবাদিক আলমগীর হোসেন আসিফ প্রমূখ। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










