চট্টগ্রাম

লোহাগাড়ার তিন মামলার আসামি খোরশেদ আলম গ্রেফতার করেছে পুলিশ।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার বিকেল ৩টায় তাকে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে। জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button