সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা তরুন দলের কমিটি গঠন সভাপতি আঃ রউফ রাজা সম্পাদক তাসকিন আহমেদ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১১নভেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ডাঃ আবু বক্কর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের এক স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাংগঠনিক ভাবে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে আব্দুর রউফ রাজাকে সভাপতি ও তাসকিন আহম্মেদ শাওনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান কামু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন ।

এই বিভাগের আরও খবর

Back to top button