দেবহাটায় টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আয়াকে অপসারনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।


শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই বিদ্যালয়ের আয়া জান্নাতুল ফেরদৌসের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে তাদের অপসারনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দেবহাটা-টাউনশ্রীপুর সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে উক্ত শিক্ষক ও আয়া অনৈতিক কর্মকান্ডের সময় কুলিয়া এলাকায় এলাকাবাসীর মাধ্যমে আটকের পর তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের সুনাম নষ্ট ও শিক্ষার পরিবেশে মারাত্মকভাবে প্রভাব পড়ে। সেকারনে তাদেরকে অপসারন ও কঠিন শাস্তির দাবিতে দীর্ঘ সময় মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহেন শাহ আলম, সাবেক শিক্ষার্থী নাসিম হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সর্বশ্রেণী পেশার মানুষ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন এবং উক্ত সহকারী প্রধান শিক্ষক ও আয়াকে স্কুল থেকে বিতাড়িত করার দাবী জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র নিকট স্মারকলিপি প্রদান করেন










