

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচনে ১৭টি পদের নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠান (২ অক্টোবর) বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন। কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। এসময় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৭টি পদের নির্বাচিত সভাপতি। মোঃ আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মোঃ ময়নুল হক, সহ- সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড, গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। শহিদ ও মোঃ রওশন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রহমান শামীম, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সড়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার সম্পাদক মোঃ রাশেদুল। ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মোঃ মুরাদ মিয়া, মোঃ সজিব মিয়া, মোঃ আবু তাহের ও মোঃ মুক্তার হোসেন। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন। গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে ৫ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে ৫ হাজার ১২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন।










