চাঁদপুর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্তের শুভেচ্ছা।

চাঁদপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর জেলাসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন চন্দ্র দত্ত।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি, মানবিকতা ও ঐক্যের এক অনন্য প্রতীক। দেবী দুর্গার আগমন আমাদের মাঝে অন্যায়, অশুভ শক্তি ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়। সত্য, ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় শারদীয় দুর্গোৎসব।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকবে—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দময় ও নির্বিঘ্নে উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button