

নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টারঝ
পেশাদার সাংবাদিকতার মর্যাদা, বিশ্বাসযোগ্যতা এবং সাধারণ মানুষের আস্থা রক্ষা করতে বগুড়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হলুদ সাংবাদিকতা ও অপতৎপরতা রোধে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে ৩ সদস্যের একটি‘অপসাংবাদিক প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে প্রধান করা হয়েছে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসকে। কমিটির অপর দুই সদস্য হলেন— বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান। বর্তমান সময়ে গণমাধ্যম ও সাংবাদিকতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেশাদার সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন,এই কমিটি সম্পূর্ণ নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সাংবাদিকতার নামে চলা অপতৎপরতা এবং হলুদ সাংবাদিকতা রোধে জোরালো ভূমিকা রাখবে।
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে গঠিত এই কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।









