কলকাতা

পাইকপাড়ার টালা পার্ক জাগরন মঞ্চের উদ্যোগে, বিদেশি পর্ণ বর্জনের কর্মসূচি।

সমরেশ রায়, কলকাতাঃ
আজ ২৩শে আগস্ট রবিবার, ঠিক বিকেল চারটায়, টালা পার্কের মহিলা সমিতি হলে, কাশিপুর- বেলগাছিয়া নগরের উদ্যোগে এবং পাইকপাড়া টালা পার্ক স্বদেশী জাগরণ মঞ্চের আয়োজনে। বিদেশি পণ্য বর্জন ও স্বদেশী দ্রব্য ব্যবহারের কর্মসূচি ও সাধারণ মানুষকে সচেতন করলেন। স্লোগানের মধ্য দিয়ে বিদেশি পন্য অগ্নিতে নিক্ষেপ এবং বর্জনের প্রতিকি কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ভারতীয় নাগরিকরা।বন্দেমাতরম ধ্বনিতে এবং বিদেশি পণ্যে অগ্নি নিক্ষেপ করে তারা বিদায় জানালেন বিদেশি পণ্যকে। সাধারণ মানুষের মনে সচেতনতা তৈরি করলেন, কেউ বিদেশি পণ্য ব্যবহার করবেন না, টুথপেস্ট থেকে শুরু করে বিভিন্ন ফুড ও পানীয় ব্যবহার না করতে। দেশের তৈরি জিনিস জাতে ব্যবহার করে সচেতনতা মানুষের মনে পৌঁছে দিলেন। বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বলেন দৈনন্দিন জীবনে বিদেশী পণ্যের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।ভোকাল ফর লোকাল, এইবার তাকে সামনে রেখে আগামী দিনে তালা থেকে টালিগঞ্জ এবং বিভিন্ন জেলায় Rally ও সচেতনতা কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সকলে নিজ নিজ জেলায় এই কর্মসূচি পালন করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন সাধারণ মানুষের মধ্যে। বক্তা প্রবীর কুমার মাঝি বলেন ,এই সচেতনতার মূল উদ্দেশ্য, দেশের বেকারত্ব কমানো, আরো বেশি কল কারখানা যাতে তৈরি হয়, এবং যে সকল কারখানায় স্বদেশী দ্রব্য তৈরি হচ্ছে সেই সকল দ্রব্য যাতে‌ আরো বেশি করে কেনে,তাহলে দেশে আরো বহু কলকারখানা তৈরি হবে এবং ছেলেমেয়েরা কাজ পাবে, কর্মসূচির মধ্য দিয়ে এই বার্তায় দিতে চাই। এবং যারা এই স্বদেশী দ্রব্য নিয়ে আন্দোলন করছেন তাহাদের প্রতি সম্মান জানানো জন্য।

এই বিভাগের আরও খবর

Back to top button