শোক নিউজ

শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে:চরভৈরবীতে শোকের ছায়া।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পাড়া বগুলা গ্রামের বাসিন্দা, মরহুম মোহাম্মদ মোবারক হোসেন গাইনের ছেলে, চরভৈরবী আজিজিয়া মাদরাসার সম্মানিত শিক্ষক এবং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিল্টন মাস্টার আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই, বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদ এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। আরিফুর রহমান মিল্টন মাস্টার একজন সৎ, বিনয়ী ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীর নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক অঙ্গনেও তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছিলেন। সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁর অকাল প্রয়াণে চরভৈরবী ইউনিয়নের শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিমত প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন তিনি আরিফুর রহমান মিল্টন মাস্টারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মরহুম আরিফুর রহমান মিল্টন মাস্টারের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ও সাহস দান করুন। আমিন।

এই বিভাগের আরও খবর

Back to top button