কলকাতা

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ।

সমরেশ রায় পশ্চিমবঙ্গ কলকাতাঃ
আজ ২৯ শে জুন সোমবার, ঠিক দুপুর একটায়, কলকাতা চিত্তরঞ্জন এভিনিউস্থিত রাম মন্দিরের সামনে, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবাদল ও পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সহযোগিতায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ আই এন টি ইউ সি সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে, এছাড়াও উপস্থিত ছিলেন, শংকর হাজরা, মধুমিতা পাত্র, সুতপা মিত্র, মিঠু চক্রবর্তী ,পিয়ালী সরকার, নমিতা নন্দী ,শীলা চক্রবর্তী, মঞ্জু দাস , যোগেশ মিশ্র, অরিজিৎ বারিক, শেখর মিশ্র সহ অন্যান্য সদস্যরা। তাহারা জানান, শ্রী রামের নামে সাধারণ ভক্তদের প্রদত্ত অনুদান ও প্রণামী সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। এবং নিরপেক্ষ তদন্তের দাবী করছি।তাহারা আরো জানান, শ্রী রাম মন্দির নির্মাণ ও ট্রাস্টের আর্থিক লেনদেন নিয়ে, জমি ক্রয়,দান অনুদান ও প্রণামী ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগ গুলির পূর্ণাঙ্গ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য দেশের মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন। এছাড়াও প্রতিবাদকারীরা অভিযোগ করেন যে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রশ্ন,যদি অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্ত কেন হবে না। যদি নিরপেক্ষ তদন্ত না হয় এবং জনসমক্ষে প্রকাশ না পায়, সঠিক তদন্ত না হয়, আমরা পুনরায় আন্দোলনের পথে নামবো বলে জানালেন, আজ আমরা কিছু সংখ্যক দলের সদস্যদের নিয়ে প্রতিবাদ করেছি, আগমী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। এবং আগামী দিনে আন্দোলন চালিয়ে যাব, যতদিন না সত্য প্রকাশ পাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button