পটুয়াখালী

বিএমএসএফ দুমকি শাখার উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও বিএমএসএফ দুমকি উপজেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক এম. আমির হোসাইনের মায়ের মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএমএসএফ দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম. আমির হোসাইন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব, দুমকির নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএসএফ দুমকি শাখার সহ-সভাপতি মো. বাহাদুর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন, অর্থ বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী মোঃ অহিদুজ্জামান, সদস্য মো. সুমন মৃধা, সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা মরহুমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য প্রার্থনা করেন।পরে মাওলানা মো. ফারুক হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button