ঢাকা

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সচিব মীর আব্দুল বারেক।

স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাথালিয়া ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোন ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাভার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব মীর আব্দুল বারেক।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মধ্যেই রয়েছে এই ঈদের প্রকৃত সার্থকতা। এই উৎসব আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের কথা ভুলে গেলে চলবে না। ঈদের এই আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সমাজ গঠনে একযোগে কাজ করি। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের জীবন। হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে গিয়ে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— ঈদ মোবারক। শুভেচ্ছা বার্তার শেষে তিনি কোরবানির পর নিজ নিজ দায়িত্বে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য পাথালিয়া ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button