সিলেট

হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন।

বুলবুল আহমেদ হবিগঞ্জ প্রতিনিধি:
গতকাল জনসেবামূলক উদ্যোগ ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকার কারণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন সর্বত্র মহলে প্রশংসিত হন। তিনি ৩৬ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন, বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর থেকেই তিনি প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলায় বাসিন্দা। নবীগঞ্জে যোগাযোগের পর তিনি সরকারী খাস ভূমি উদ্ধার, নবীগঞ্জ শহর ফুটপাত ও যানজট মুক্ত, পাহাড় বা টিলা কাটা, ফসলী জমি থেকে মাটি ক্রয় বিক্রয়, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহর ও বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। অপরদিকে, সিলেট ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়াকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। তাদের এ কৃতিত্ব অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button