

নাজমুল হাসান নাজিরঃ
জনগণের আস্থার প্রতীক আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদ সেবার মান ও মানবিকতায় প্রশংসিত ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, উন্নয়নে এগিয়ে ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদে সেবার মান বৃদ্ধি, নাগরিক ভোগান্তি কমানো এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনবান্ধব উদ্যোগ এবং মানুষের পাশে থাকার কারণে ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন সচিব মোঃ আবুল কালাম আজাদ
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করায় ইউনিয়ন পরিষদে মানুষের ভোগান্তি আগের তুলনায় অনেক কমেছে। বিশেষ করে ইউপি সচিব মোঃ মহসীন আলী প্রতিদিন সাধারণ মানুষের কথা ধৈর্যসহকারে শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন। তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও সেবামূলক মনোভাব ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগে ছোট ছোট কাজেও দিনের পর দিন ঘুরতে হতো। এখন ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খুব আন্তরিকভাবে মানুষের কাজ করেন। তিনি সাধারণ মানুষকে সম্মান দিয়ে কথা বলেন, যা আমাদের কাছে অনেক বড় বিষয়। অন্যদিকে সচিব মোঃ আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী ও শিশু উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জনগণের সমস্যা সমাধানে কাজ করছেন বলে জানান স্থানীয়রা। অনেকেই বলেন, সচিব মোঃ আবুল কালাম আজাদ শুধু প্রশাসনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, বরং তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন। যে কোনো সমস্যা বা দুর্যোগে দ্রুত মানুষের পাশে দাঁড়ানোয় ইউনিয়নের মানুষের কাছে তিনি একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল এবং সেবাবান্ধব ইউপি সচিবের সমন্বয়ে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদ এখন সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।










