কুড়িগ্রাম

উলিপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।

শাহজাহান খন্দকার কুড়িগ্রামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল পুনঃখনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রামের উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) সকাল ১১টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের এমপি’র পোদ্দারের মোড় থেকে সুরীর ডারা বুড়িতিস্তা ব্রিজ পর্যন্ত এ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। জানা গেছে, প্রায় ৫৫ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খাল পুনরায় খনন করা হবে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন, সেচ সুবিধা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা, তৌফিকুর রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবীর কাজল, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এইচ শাহীন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন এবং কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button