ফুটবল

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মোঃ মুক্তাদির হোসেন গাজীপুরঃ
মাদক কে না বলি,সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশের প্রধান মন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং কালীগঞ্জের বার বার নির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনের মাদক মুক্ত কালীগঞ্জকে গড়ে তুলতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগড়ী ইউনিয়নের ৭নংওযার্ডের যুব সমাজের উদ্দ্যেগে বড়কাউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বিকাল ৫ ঘঠিকার সময় শহিদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন :মো: সিরাজুল ইসলাম, আহবায়ক সদস্য, কালীগঞ্জ উপজেলা বিএনপি, ও মো: সাইফুল ইসলাম, সাবেক, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো: সাহদাত হোসেন নাসিম, যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য, কালীগঞ্জ থানা সেচ্ছাসেবক দল।মোঃ জয়নাল, সদস্য, কালীগঞ্জ থানা যুবদল। রুবেল শেখ, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা ছাত্রদল। মোঃ আরিফ খান জয়,সভাপতি নাগরী ইউনিয়ন ছাত্রদল। শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো: হাজ্বী আ: রহিম সরকার,সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি। সার্বিক তত্বাবধানে মো: রাজিব হোসেন রাজু,আহবায়ক সদস্য কালীগঞ্জ থানা যুবদল। সার্বিক ব্যাবস্হাপনায়: মো: লিটন মিয়া,জাসাস নেতা নাগড়ী,কালীগঞ্জ। নাগড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওযার্ডের সদস্য মো: মামুন মিয়ার সভাপতিত্বে নাগরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ- সভাপতি, মো: জুয়েল রানার সঞ্চালনায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। টুনামেন্ট পরিচালনায়:মো: গোলজার মো: আরিফ তানবির মো: নাদিম মো: জাহাঙ্গীর, মো: মাহবুব উক্ত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় পূর্বাচল কালনী ফুটবল একাডেমী,বনাম পলখান বটবৃক্ষ স্পোটিং ক্লাব অংশগ্রহণ করেন। ৩০ মিনিট ৩০ মিনিট একঘন্টা খেলার সময় নির্ধারন ছিল ১-১ গোলে খেলা নির্ধারিত সময়ে ড্র হয়, টাইব্রকারে পলখান বট বৃক্ষ স্পোর্টিং ক্লাব ৫ গোল, পূর্বাচল কালনী ফুটবল একাডেমী ৪ গোল করেন, পলখান বট বৃক্ষ স্পোর্টিং ক্লাব চ্যাপিয়ান হয়। খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান, সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মজনু।ফাইনাল ফুটবল টুনামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন: কবির হোসেন, প্রধান রেফারি, সহকারী রেফারি আল হাসান, সহ কারী রেফারি জহির রায়হান। খেলা শেষ সকল খেলোয়াড়দের মেডেল এবং বিজয়ীদের হাতে রেফিজেট্রের (ফ্রীজ) তুলে দেন প্রধান অতিথি। রানার্স আপদের মধ্যে তুলে দেন ৩২” এলডি টেলিভিশন।

এই বিভাগের আরও খবর

Back to top button