বান্দরবান

নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামায় বর্তমান সরকারের নির্বাচনি গইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে, ২০২৬) লামামুখ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। এতে তথ্য অফিস, লামা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধসহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা, শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ৩ জনকে মহামূল্যবান বৃক্ষ এবং অপর ৩ জনকে লাঞ্চ বক্স প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button