উদ্যোগ

নানিয়ারচর জোন ১৭ ই বেংগল কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান।

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:
নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এপ্রিল ২০২৬, বুধবার সকাল ৯টা ৩০ মি‌নি‌টে বুড়িঘাট ইয়ুথ ক্লাবের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।উক্ত কর্মসূচীর উদ্দেশ্য ছিল স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা। এতে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন।জোন কমান্ডার খেলাধুলা সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট,থাই প্যাড,হেলমেট, ক্রিকেট বল,ব্যাটিং গ্লাভস এবং কিট ব্যাগ আনুষ্ঠানিক ভাবে বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button