গণমাধ্যম

জামালপুরে সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতিকে ফুলেল শুভেচ্ছা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের জামালপুর আগমনকে ঘিরে জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।রবিবার (১২ এপ্রিল) জামালপুরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন স্থানীয় সাংবাদিকরা। পরে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের ভিত মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন,ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে। সভায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মাহমুদ বলেন,সভাপতি মহোদয়ের আগমন জামালপুরের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার। তার দিকনির্দেশনা আমাদের পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন মাতৃজগতের জামালপুর জেলা প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজেদ, জামালপুর জজ কোর্টের আইনজীবী মোঃ মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, দক্ষ নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

এই বিভাগের আরও খবর

Back to top button